weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৯% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশ : ২৮-০৫-২০২৫ ২২:৩৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপান গেছেন। এই সফরে তিনি অংশ নিচ্ছেন টোকিওতে আয়োজিত ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনে, যেখানে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হংকং হয়ে জাপানের উদ্দেশ্যে যাত্রা করেন। 

জাপানের স্থানীয় সময় বুধবার (২৮ মে) দুপুর ২টা ৫ মিনিটে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান জাপানের রাষ্ট্রাচার প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

আজ বিকাল ৫টায় জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি টারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে নিপ্পন ফাউন্ডেশনের সভাপতি ইয়োহেই সাসাকাওয়ার আয়োজনে এক নৈশভোজে অংশ নেবেন তিনি এবং জাপানের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে ফোরামে অংশ নেওয়ার আগে নিক্কেইর ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সকাল ৯টায় উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে লাওস ও পালাউয়ের রাষ্ট্রপতি, জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, সিঙ্গাপুর ও ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

ফোরামে অংশগ্রহণ ছাড়াও প্রধান উপদেষ্টা জাপানের খ্যাতনামা সংবাদমাধ্যম নিক্কেই মিডিয়া, আসাহি টিভি ও নিপ্পন টিভিকে সাক্ষাৎকার দেবেন। সেখানে তিনি বাংলাদেশ-জাপান সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

তিনি একই দিন বাংলাদেশ দূতাবাস আয়োজিত মানবসম্পদ উন্নয়ন বিষয়ক একটি সেমিনারে অংশ নেবেন, যেখানে প্রায় ৩০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন। এরপর জাইকা সভাপতি ড. তানাকা আকি হিকোর সঙ্গে বৈঠক করবেন, যেখানে চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

শুক্রবার (৩০ মে) সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইসহিবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে। বৈঠকে কৌশলগত অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ, কৃষি এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে।

সেদিন দুপুরে তিনি জেটরো সভাপতির সঙ্গে সাক্ষাৎ ও একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন, যেখানে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এরপর ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ তিনি বাংলাদেশি ও জাপানি ব্যবসায়ী এবং তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে পোকা ইউনিভার্সিটি অব জাপান তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। দিন শেষে তিনি বাংলাদেশ দূতাবাস আয়োজিত কমিউনিটি ইভেন্টে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। শনিবার (৩১ মে) প্রধান উপদেষ্টা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়ালগেজ ডাবল লাইনে উন্নীতকরণ প্রকল্পে অর্থায়নের বিষয়ে এক্সচেঞ্জ অব নোটস সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত