weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশ : ২৩-০১-২০২৫ ২২:৩১

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এসময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী