weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলমারীতে শতবর্ষী গাছের ভেতরে জ্বলছে আগুন

প্রকাশ : ০১-০৭-২০২৫ ২২:৪৭

ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে। এটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন মানুষ।

উপস্থিত কয়েকজন জানান, গাছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ বলছে, এটা আল্লাহ প্রদত্ত আগুন।

স্থানীয়রা জানান, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। আসলে এ আগুন কোথা থেকে আসল আমরাও বুঝতে পারছি না।

স্কুলশিক্ষার্থী মিষ্টি বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সঙ্গে এখানে দেখতে এসেছি।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম। ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এখন তারা গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন