weather ২৭.৩৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু-ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৩-০৬-২০২৬ ১৯:১৯

সৌজন্য সাক্ষাৎকালে অ্যালোয়া জুইঙ্গি ও তারেক রহমানের সঙ্গে অন্যরা। মঙ্গলবার, ২৩ জুন/ ছবি : সংগৃহীত।

পিপলসনিউজ ডেস্ক
জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ বদ্বীপ রাষ্ট্রগুলোর জন্য সমন্বিত বৈশ্বিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব অর্থনৈতিক ফোরামকে (ডব্লিউইএফ) এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার চীনের দালিয়ানে ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালোয়া জুইঙ্গির সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। ‘সামার দাভোস’ নামে পরিচিত ডব্লিউইএফের ‘নিউ চ্যাম্পিয়ন্স’-এর ১৭তম বার্ষিক সভার ফাঁকে স্থানীয় সময় বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডব্লিউইএফ প্রধান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সংস্থাটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের চলমান পরিবেশবান্ধব কর্মসূচিগুলো তুলে ধরেন।

তারেক রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ পুনরুদ্ধার, বন্যা ঝুঁকি হ্রাস এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ উৎসাহিত করতে কর-রেয়াত সুবিধা দেওয়া হচ্ছে। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়ন উদ্যোগের প্রশংসা করে অ্যালোয়া জুইঙ্গি বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থা ও বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। তিনি জলবায়ু সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্যোগ বৈশ্বিক পরিসরে কাজে লাগানোর আগ্রহও প্রকাশ করেন।

ডব্লিউইএফ প্রধান বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও সংস্থাটির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। একই সঙ্গে তিনি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

চার দিনের সরকারি সফরে চীন অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে ডব্লিউইএফের বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন। সফরকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকেরও সূচি রয়েছে।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ