weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারী তেতসুয়ার যাবজ্জীবন

প্রকাশ : ২১-০১-২০২৬ ১২:৪৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বুধবার (২১ জানুয়ারি) নারা শহরের একটি আদালতে বিচারক শিনিচি তানাকা এই আদেশ দেন। ২০২২ সালে প্রকাশ্যে শিনজো আবেকে গুলি করে হত্যার ঘটনা সারা বিশ্বে ব্যাপক আলোচিত হয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জাপানে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্তদের প্যারোলে মুক্তির সুযোগ আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যারা এই সাজা পান তাদের অনেকেই কারাগারে থাকাকালীন মারা যান। জাপানে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অপরাধ প্রায় নেই বললেই চলে। শিনজো আবে হত্যাকাণ্ড পুরো দেশকে হতবাক করে দিয়েছিল।

এই মামলার শুরুতেই ৪৫ বছর বয়সী ইয়ামাগামি নিজের অপরাধ স্বীকার করে বলেন, ‘সব কিছুই সত্য। আমি যে এটা করেছি, এতে কোনো সন্দেহ নেই।’ প্রসিকিউটররা তার যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান। যুদ্ধ-পরবর্তী ইতিহাসে একে নজিরবিহীন বলে উল্লেখ করেন তারা।

অন্যদিকে ইয়ামাগামির আইনজীবীরা শাস্তি কমানোর আবেদন জানান। তাদের দাবি, ‘ইয়ামাগামি ধর্মীয় নির্যাতনের’ শিকার। তার মা ইউনিফিকেশন চার্চের প্রতি অতিরিক্ত অনুগত ছিলেন, যার কারণে পরিবারটি আর্থিকভাবে ধ্বংস হয়ে যায়। পরে ইয়ামাগামি জানতে পারেন, শিনজো আবের সঙ্গে ওই বিতর্কিত চার্চের সম্পর্ক ছিল। এ থেকেই তার মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে দাবি করেছে প্রতিরক্ষা পক্ষ।

দুটি ধাতব পাইপ ও ডাক্ট টেপ দিয়ে ঘরে বানানো বন্দুক হাতে নিয়ে তিনি ২০২২ সালের ৮ জুলাই পশ্চিম জাপানের নারা শহরে একটি রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে আবের দিকে দুটি গুলি ছোড়েন। শিনজো আবে জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী