weather ২৫.৪২ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের জালে মর্টার শেল

প্রকাশ : ০৮-০১-২০২৫ ২২:৪৮

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
চট্টগ্রামের কর্ণফুলীতে জেলেদের মাছধরার জালে আটকে পড়া একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলার শিকলবাহা খালের ব্লকপাড় এলাকায় মাহাবুবুল আলম নামের এক জেলের জালে মর্টার শেলটি আটকে পড়ে।

পরে পুলিশ গিয়ে মর্টারশেলটি তাদের হেফাজতে নেয়। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল সেটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করবে। মাহবুব আলম বলেন, আমি খালে মাছ ধরতে গিয়ে জাল মারার পর কিছু একটা অনুভব করি। পরে পানি থেকে জাল তুলে দেখি লোহা জাতীয় কিছু একটা। স্ক্রাব মনে করে বিক্রির চেষ্টা করেছিলাম কিন্তু স্থানীয়রা এটি চিনতে পেরে পুলিশকে খবর দেন।
 
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, জেলেদের জালে খাল থেকে উদ্ধার ১২০ মিলিমিটার লম্বা মর্টার শেলটি পুলিশের হেফাজতে রয়েছে, ধারণা করা হচ্ছে এটি সক্রিয়।
তিনি আরো বলেন, বিষয়টি আমরা সেনাবাহিনীকে জানিয়েছি। বুধবার বিশেষজ্ঞ দল এসে সেটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করবে।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত