weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে একই পরিবারের চারজন নিহত

প্রকাশ : ২০-০৬-২০২৬ ১৯:০৬

মধুপুর থানা/ ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- জলই গ্রামের চিননের ছেলে বাবুল হাদিমা (৪৮), তার শিশু পুত্র নেইমার ম্রং (১০), একই গ্রামের বাদলের ছেলে রতন নকরেক (২৪) ও করিমের ছেলে গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে।  মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে পরিত্যক্ত কূপটিতে একটি ছাগলের ছানা পড়ে যায়। তখন নেইমার ম্রং ছাগলটি উদ্ধার করতে কূপে নামে। পরবর্তীতে তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরো তিন জন কূপটিতে প্রবেশ করেন। কিন্তু তাদের কারোই সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।

মধুপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার লাভলু তরফদার বলেন, কূপটির আনুমানিক ৯-১০ ফিট গভীর। ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু সেই গর্তে নেমে অক্সিজেনের অভাবে মারা যায়। 

পরে ওই শিশুকে উদ্ধারে পরিবারের সদস্যসহ আরো একে একে তিন জন কূপের মধ্যে নামলে তারাও মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন। লাশ পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

ওসি এ কে এম ফজলুল হক বলেন, নিহতের মধ্যে বাবা-ছেলে রয়েছে। বাকি দুই জন তাদের আত্মীয় বলে জানতে পেরেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। 

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী