weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন ইজিবাইকের পাঁচ যাত্রী

প্রকাশ : ২২-০২-২০২৫ ২৩:৩০

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চালকের দক্ষতায় প্রাণে বেঁচে গেছেন রেল লাইনে আটকে পড়া ইজিবাইকের পাঁচ যাত্রী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে শহরের কাউতলী তিতাস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের লোকোমাস্টার (চালক) শাহ মোহাম্মদ এনায়েত হোসেন খান।

তবে বেঁচে যাওয়া ইজিবাইকের চালক-যাত্রীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এর মধ্যে কাউতলী তিতাস পাড়া এলাকায় রেললাইন অতিক্রম করার সময় আটকে পড়ে একটি ইজিবাইক।

দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ব্রেক কষেন লোকোমাস্টার শাহ মোহাম্মদ এনায়েত হোসেন খান। তার দক্ষতায় কোনো বিপদ ঘটার আগেই ইজিবাইকের কাছে গিয়ে থেমে যায় ট্রেনটি। পরে স্থানীয়রা গিয়ে রেললাইন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে রাস্তায় সরিয়ে নিয়ে যান। এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভাদুঘর গ্রামের মো. জামাল খান নামের এক ব্যক্তি ঘটনাটি নিজের ফেসবুকে লাইভ করেন।

তিন মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটিতে জামাল খানকে বলতে শোনা গেছে, একটি অটো (ইজিবাইক) কাউতলীতে আটকে গেছিল। ট্রেনের ড্রাইভারের দক্ষতার কারণে অল্পের জন্য মানুষগুলা বেঁচে যায়। ওনি তাৎক্ষণিকভাবে ট্রেন নিয়ন্ত্রণে আনছেন। দুই হাত দূরত্বে অটো ও ট্রেন ছিল। ফেসবুক লাইভে স্থানীয় লোকজনদের ঘটনাস্থলে জড়ো হতেও দেখা গেছে। এ বিষয়ে লোকোমাস্টার (চালক) শাহ মোহাম্মদ এনায়েত হোসেন খান বলেন, এটি আল্লাহ'র রহমত। আমার কিছুই করার ছিল না। আমি ভেবেছিলাম ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গেছে। পরে দেখলাম লাগেনি।

তিনি বলেন, চারদিকে গাছপালা ও ঘোলা। কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। হঠাৎ দেখি ৫০-৬০ গজ দূরত্ব থেকে একটি অটো পেছন থেকে কেউ ঠেলছে। কিছু একটার মধ্যে আটকে গেছে মনে হয়েছে। ভেতরের যাত্রীরা নামবে বা নামছে। তখনো অটো ছাড়া স্পষ্ট কিছুই দেখা যাচ্ছিল না। ট্রেনের ব্রেক কষলাম, খুব কাছাকাছি গিয়ে ট্রেন থামল।

এ বিষয়ে রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার জসিম উদ্দিন জানান, ঘটনাটি তার জানা নেই। কারো কাছ থেকে কিছু শুনেননি। তবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে দায়িত্বরত (পয়েন্টসম্যান) মো. সামিউল ওসমান শুক্রবার রাতে বলেন, আমি বড় স্যারকে (স্টেশন মাষ্টার) রাত ৯টায় জানিয়েছি। ওনি অ্যানড্রয়েড মোবাইল চালান না এজন্য জানেননি। 

আমি জানানোর পর অনেক খুশি হয়েছেন এবং চালককে ধন্যবাদ দিয়েছেন। ট্রেনের চালক অনেক মানবিক মানুষ এজন্য পাঁচজনকে বাঁচিয়েছেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী