weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

প্রকাশ : ১৪-১২-২০২৫ ২৩:৪৮

সাংবাদিক আনিস আলমগীর। (ফাইল ছবি)

সিনিয়র রিপোর্টার
সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে রাত ৯টার দিকে আনিস আলমগীর নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

আনিস আলমগীর বলেন, ‘বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আমাকে নিয়ে আসা হয়। কারা তুলে নিয়ে এসেছে জানি না। তবে বলা হয়েছে তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন। 

গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, আমরা তাকে স্পেসিফিক কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি। বাকি বিষয় আপনাদের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানিয়ে দেওয়া হবে।

সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী