weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার তাপমাত্রা কমল, শীতের প্রকোপ বাড়বে

প্রকাশ : ০৪-০১-২০২৬ ১৫:১০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় রবিবার (৪ জানুয়ারি) সকালে কুয়াশা শনিবারের মতো ছিল না। শনিবার দুপুরের দিকে ঢাকায় রোদের মুখ দেখা গিয়েছিল কিছু সময়ের জন্য। রবিবার সকালেই ঢাকায় রোদ উঠেছে তবে ঢাকায় আজ তাপমাত্রা কমেছে। আবহাওয়াবিদেরা বলছেন, রাজধানীসহ দেশের অন্যত্র শীতের প্রকোপ খানিকটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে; নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের তিন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস। স্থানগুলো হলো নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহী। সে তুলনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বেড়েছে।

তবে রাজধানীর তাপমাত্রা আজ খানিকটা কমেছে। সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। শনিবার তাপমাত্রা ছিল ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, দু-এক দিন আবহাওয়া এমন থাকতে পারে। বৃষ্টি না হলে কুয়াশা কাটার সম্ভাবনা কম। আর আজ রাজধানীতে শনিবারের চেয়ে রোদ বেশিক্ষণ স্থায়ী হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, রাজধানীতে শীতের প্রকোপ শনিবারের চেয়ে খানিকটা বেড়েছে। এ ধারা অব্যাহত থাকতে পারে। আজ দিনের তাপমাত্রা হয়তো এক ডিগ্রি সেলসিয়াস বাড়বে কিন্তু রাতের তাপমাত্রা আবার কমে যেতে পারে।

আজ মৌলভীবাজার, সিলেট, কুমিল্লা, নওগাঁসহ দেশের কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এ মাসের দীর্ঘকালীন পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে দেশের ওপর দিয়ে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শনিবার বলেছিলেন, রবি ও সোমবার দেশের সার্বিক সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। তবে আগামী বুধবার তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। সে ক্ষেত্রে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ছয় দশমিক এক থেকে আট ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা চার দশমিক এক থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত