weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে চেইন ও ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

প্রকাশ : ১৮-০৪-২০২৫ ২২:২৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাতে গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলেছে, শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতিটি ঢাকায় তার মণিপুরের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাই করা আড়াই হাজার টাকাও পাওয়া গেছে। তার মোটরসাইকেলটিও পুবাইল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার শাকিল ও তার সহযোগীরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তারা মিরপুর এলাকায় মোটরসাইকেলে করে এসে চাপাতি ঠেকিয়ে নগদ টাকা ছিনতাই ও মারামারি করতেন।

বৃহস্পতিবার ভোররাতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রুপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

ওসি সাজ্জাদ রোমন জানান, বৃহস্পতিবার ভোররাতে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশাযাত্রী এক তরুণীকে চাপাতি ঠেকিয়ে তার ভ্যানিটি ব্যাগ ও তার গলা থেকে একটি রুপার চেইন ছিনিয়ে নেয়। ভ্যানিটি ব্যাগে আড়াই হাজার টাকা ও তিনটি ক্রেডিট কার্ড ছিল। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ছিনতাইকারীরা গা ঢাকা দেয়। গ্রেপ্তার শাকিল মোটরসাইকেলের চালক ছিলেন। তার কাছ থেকে ছিনতাই করে নেওয়া আড়াই হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতিটি উদ্ধার করা হয়েছে।

শাকিলের তথ্যের ভিত্তিতে আরেক ছিনতাইকারী শ্যামলকে ধরতে সাভারের কাউনদিয়া এলাকায় অভিযান চালানো হয়েছিল বলে জানান ওসি। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে শ্যামল পালিয়ে যান বলে তিনি জানান। শ্যামল ও তার সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় দুজন যাত্রী একটি গলির মুখে এসে দাঁড়ান। যাত্রীদের একজন তরুণ, আরেকজন তরুণী। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে রিকশার সামনে থামে। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। অন্য দুজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি-শার্ট। মুহূর্তেই সাদা টি-শার্ট ও কালো শার্ট পরা দুজন মোটরসাইকেল থেকে নেমে যায়। সাদা শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করে। সে রিকশায় বসে থাকা তরুণীকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার অঙ্গভঙ্গি দেখায় এবং তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। কালো শার্ট পরা লোকটি তরুণীর গলা থেকে একটি রুপার চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় মোটরসাইকেলটি ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। মোটরসাইকেলের চালক (হেলমেট পরা) ও তার দুই সহযোগী গলির পাশের একটি বাসার দিকে যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, কিছুক্ষণ পর তিন ছিনতাইকারী একসঙ্গে এগিয়ে এসে মোটরসাইকেলে ওঠে। এ সময় রিকশায় তরুণীর সহযাত্রী তরুণটি এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এরপর তারা মোটরসাইকেলে উঠে চলে যায়। তখন একজন নিরাপত্তারক্ষী একটি লাঠি হাতে ঘটনাস্থলে আসেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত