weather ২৫.৬ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা ও মিয়ানমারের দূত

প্রকাশ : ০৮-০৪-২০২৫ ২১:০২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এ মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা হলেন- মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু আর হেরাপ। একই সময়ে ঢাকায় আসার কথা রয়েছে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের। কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১৫-১৮ এপ্রিল ঢাকা সফর করার কথা রয়েছে মার্কিন কর্মকর্তাদের। তাদের মধ্যে ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিকের। পরদিন ১৬ এপ্রিল ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। ওই সময়ে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন।

ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ঢাকা সফরকালে বাংলাদেশের সংস্কার নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। তারা সরকারের উপদেষ্টা ছাড়াও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন।

অন্যদিকে, মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন মিয়ানমার ইস্যু তথা দেশটির বর্তমান পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে পারেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত