weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তাসনিম জারার মনোনয়ন বাতিল

প্রকাশ : ০৩-০১-২০২৬ ১৩:২৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

এ বিষয়ে তাসনিম জারা বলেন, আমি আপিল করব, আপিলের প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। 

তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসেবে জানিয়েছে- স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর নিতে হয়। এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়েও আমি প্রায় ২০০ বেশি স্বাক্ষর জমা দিয়েছি। সেখান থেকে নির্বাচন কমিশন ১০ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন, তার মধ্যে আট জনের তথ্য সঠিক পেয়েছেন, বাকি দুই জনের সত্যতা পাওয়া গেছে তবে ওই দুইজন ঢাকা-৯-এর ভোটার না, ওই দুইজন জানতেন ঢাকা-৯-এর ভোটার তারা। তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সঙ্গে যুক্ত।  

তাসনিম জারা অভিযোগ করে বলেন, ওই দুই জনের জানার কোনো সুযোগ ছিল না যে তারা ঢাকা-৯-এর ভোটার না। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ ধরনের কোনো তথ্য তারা নিতে পারেননি, ভোটার নম্বর সংগ্রহ করতে পারেননি, তারা জানতেন ঢাকা-৯-এর ভোটার, সেজন্য স্বাক্ষর করেন। এর মধ্যে একজনের এনআইডির ঠিকানা অনুযায়ী তিনি ঢাকা-৯-এর ভোটার কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার ঠিকানা অন্য জায়গায় দেখাচ্ছে।   

হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় সাত লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এ ছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসাবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত