weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৮% , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশ : ২৮-১০-২০২৫ ২১:২০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিট) ভূমিকম্প অনুভূত হয়। 

তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।

ইস্তানম্বুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশেও অনুভূত হয়েছে ভূমিকম্প। আফাদের তথ্য অনুসারে, সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহত বা নিহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, ভূমিকম্পের পর তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।   

এর আগে গত আগস্টে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছিল তুরস্কে। সেই ভূমিকম্পেরও এপিসেন্টার ছিল সিন্দির্গি। সেই ভূমিকম্পের পর থেকে বালিকেসির প্রদেশে নিয়মিত ছোটে আকারের কম্পন হচ্ছিল।

ভূগর্ভের টেকটোনিক প্লেটের একটি বড় ফল্টলাইনের ওপর অবস্থান হওয়ার কারণে তুরস্কে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। ২০২৩ সালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশে নিহত হয়েছিলেন ৫৩ হাজারেরও বেশি মানুষ, হাজার হাজার ভবন ধসে পড়েছিল। তুরস্কের প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলে এ ভূমিকম্পে নিহত হয়েছিল কমপক্ষে ছয় হাজার মানুষ।


পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন