weather ২৫.৪২ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

প্রকাশ : ১৪-০১-২০২৬ ১২:২৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ডে চলন্ত একটি ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭৯ জন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ব্যাংককের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রেনের বগির ভেতরে বহু যাত্রী আটকা পড়েন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ক্রেনটি লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পর্যন্ত দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাসিমার দিকে যাচ্ছিল।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশাল ওই ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর পড়লে ট্রেনের অন্য বগিগুলো লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায়। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনতে ধাতব কাঠামো কেটে কাজ করছেন।

থাইল্যান্ডের স্টেট রেলওয়ে অব থাইল্যান্ড জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী এতে ১৯৫ জন যাত্রীর নাম ছিল। তবে বাস্তবে ট্রেনে থাকা যাত্রীর সংখ্যা এর চেয়ে কম বা বেশি হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে দুর্ঘটনার পর থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন এ ঘটনায় একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক তদন্ত’ পরিচালনার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ, নির্মাণকাজে গাফিলতি ছিল কি না এবং নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে মানা হয়েছিল কি না— সব বিষয় তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্ত ও স্বজনদের জানাতে কাজ করছে প্রশাসন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত