weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৮৮% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

প্রকাশ : ১২-০৮-২০২৫ ০২:৫৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের (ইসি) দপ্তর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ।

বিহারের এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে সোমবার প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়া জোটের। সেই অনুযায়ী আজ বেলা সাড়ে ১১টার দিকে পার্লামেন্ট ভবন থেকে ইসি ভবন অভিমুখে মিছিল শুরু হয়।

মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শারদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, এ মিছিলের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি। পরে দুপুর পৌনে একটার দিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজনকে আটকের খবর আসে।

ভারতের বিহার রাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরি এবং ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে ইসি যেসব শর্ত দিয়েছে তা নিয়ে মূলত কংগ্রেসসহ শরিক ইন্ডিয়া জোটের ঘোরতর আপত্তি রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিহার রাজ্যে আগে ভোট দেওয়ার জন্য যথেষ্ট হিসেবে বিবেচিত আধার কার্ড ও ভোটার কার্ড দিয়ে এখন আর চলবে না; বরং ভোটারদের ১১ ধরনের প্রমাণপত্রের যেকোনো একটি দিতে বলা হয়েছে, যেমন জন্মসনদ, পাসপোর্ট, বন অধিকার সনদ বা সরকারি শিক্ষা সনদ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন