weather ২৭.০৬ o সে. আদ্রতা ৮৫% , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ বজ্রপাতের নতুন বিশ্বরেকর্ড

প্রকাশ : ০৪-০৮-২০২৫ ২২:০৫

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
বিশ্বে সবচেয়ে দীর্ঘ বজ্রপাতের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বজ্রপাতটি ঘটেছে যুক্তরাষ্ট্রে, যা টেক্সাস থেকে শুরু হয়ে কানসাস শহরের কাছাকাছি পর্যন্ত ছড়িয়ে পড়ে। মোট ৮২৯ কিলোমিটার দূরত্ব, যা প্রায় পুরো ব্রিটেনের দৈর্ঘ্যের সমান। এই বজ্রপাত ঘটেছিল ২০১৭ সালে, কিন্তু তখন এত দীর্ঘ বজ্রপাত শনাক্ত করা সম্ভব ছিল না।

সম্প্রতি ব্যবহৃত নতুন প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, এটি ইতিহাসের সবচেয়ে বড় বজ্রপাত।

এই নতুন রেকর্ডটি ভেঙেছে আগের ২০২০ সালের বজ্রপাতের রেকর্ড; যা ছিল ৭৬৮ কিলোমিটার। এটাই প্রথম না যে নতুন প্রযুক্তির সাহায্যে বজ্রপাতের রেকর্ড পুনরায় লেখা হয়েছে। ২০২২ সালে বিজ্ঞানীরা দক্ষিণ আমেরিকায় একটি বজ্রপাত শনাক্ত করেন; যেটি ১৭ দশমিক ১০২ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

তুলনা করলে দেখা যায়, এটি উসাইন বোল্টের ১০০ মিটার দৌড়ের সময়ের প্রায় দ্বিগুণ। এমন কি জাপানের কিশোর দৌড়বিদ সোরাতো শিমিজুর দৌড়ের সময়ের চেয়েও বেশি সময় স্থায়ী হয়েছিল এই বজ্রপাত।

বজ্রপাত মূলত মেঘের মধ্যে তৈরি হয়। মেঘের ভেতরে বরফের কণাগুলো একে অপরের সঙ্গে ঘর্ষণে বিদ্যুৎ তৈরি করে।

একসময় এই বিদ্যুৎ মাটিতে বা অন্য মেঘে আঘাত হানে, যাকে আমরা আকাশে ঝলকানি বা বজ্রপাত হিসেবে দেখি। আগে বজ্রপাত পরিমাপ করা হতো মাটির সেন্সর দিয়ে, কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে ‘অরবিটাল স্যাটেলাইট’ নামের বিশেষ উপগ্রহ। এই উপগ্রহগুলো মহাকাশে থেকে বজ্রপাত পর্যবেক্ষণ করতে পারে এবং বজ্রপাত যত দূর ছড়িয়ে পড়ে, সেটি পরিমাপ করতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিরঝিলের বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিরঝিলের বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন রামিসা হত্যা মামলার রায়ে সরকার আপাতত সন্তুষ্ট : আইনমন্ত্রী রামিসা হত্যা মামলার রায়ে সরকার আপাতত সন্তুষ্ট : আইনমন্ত্রী দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিশু রা‌মিসা ধর্ষণ ও হত‌্যা মামলা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড শিশু রা‌মিসা ধর্ষণ ও হত‌্যা মামলা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ