weather ২৭.৫৮ o সে. আদ্রতা ৮৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ঘণ্টা পর সচল শাহ আমানতের রানওয়ে, ৩৮৭ হজযাত্রী নিরাপদে

প্রকাশ : ০৬-০৭-২০২৫ ০২:০৯

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
হজযাত্রী নিয়ে আসা একটি বিমান যান্ত্রিক ক্রটির কবলে পড়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল বিমানবন্দরটিতে। তবে ওই ফ্লাইটে মোট ৩৮৭ জন হজযাত্রী নিরাপদে বের হতে সক্ষম হন।

সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামে আসা হজ যাত্রীবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের পর রানওয়েতে যান্ত্রিক ক্রটির কারণে আটকে পড়ে। পরে বিমানটিকে সরিয়ে অন্যত্র নিয়ে গেলে পুরোদমে সচল হয় বিমানবন্দরটি। 

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি যান্ত্রিক ক্রটির কারণে থেমে যায়। সকাল ১১টা ২০ মিনিটে বিমানটিকে টাগকারের (টোইং ভেহিকল) মাধ্যমে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, বিমানটি নামার পরই যান্ত্রিক ক্রটি ধরা পড়ে। এ ঘটনায় রানওয়ে সাময়িক বন্ধ থাকলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফ্লাইটে থাকা সব হজযাত্রীই নিরাপদে আছেন।

বিমানে থাকা যাত্রী আব্দুর রহমান বলেন, বিমানটি সৌদি আরবের মদিনা থেকে শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করে। চট্টগ্রামে সকাল সোয়া ৯টায় যখন এটি অবতরণ করছিল তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বিমানটি অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়ের মাঝপথে আটকে যায়। আমরা খুব আতঙ্কিত হই তখন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত