weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের নতুন সচিব হলেন খালেদ রহীম

প্রকাশ : ১৬-০৭-২০২৫ ২২:৫০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়, খালেদ রহীমকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দুদকের সচিব হিসেবে খোরশেদা ইয়াসমীনের স্থলাভিষিক্ত হলেন খালেদ রহীম। খোরশেদা ইয়াসমীন সম্প্রতি অবসরোত্তর ছুটিতে গেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন