weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৮৩% , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

প্রকাশ : ০৯-১০-২০২৫ ২১:০১

ছবি : সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি
সিলেটের মোগলাবাজারে দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধারকাজ শেষে কর্মস্থলে ফিরছিলেন সিলেট-কুলাউড়া রেলওয়ে সেকশনের উপ-সহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক (৪৬)। কিন্তু তিনি গন্তব্যে যেতে পারেননি। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোজাম্মেল।

বুধবার (৮ অক্টোবর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোজাম্মেল হকের গ্রামের বাড়ি জামালপুরে। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানেই তার দাফন সম্পন্ন হয়েছে। কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন মোজাম্মেল হক।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রোমান আহমদ জানান, গত মঙ্গলবার সকালে মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনের বগি উদ্ধার এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। সারাদিন এবং সারারাত মেরামত কাজ শেষে তিনি এক সহযোগীর মোটরসাইকেলে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তারা। এতে দুজনেই আহত হন। সকাল ৯টার দিকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তারা কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, তাও জানা যায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন