weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা

প্রকাশ : ১৩-০১-২০২৬ ১১:৫৪

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রায়হান মোল্লা (৪৫) নামের এক বাবুর্চিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আটটার দিকে ইসদাইর নতুন সংযোগ এলাকার সড়কে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ফতুল্লার গলাচিপা এলাকার মৃত মেছের আলীর ছেলে।

নিহত ব্যক্তির মেজ ছেলে সাব্বির মোল্লা বলেন, ‘আমার মা মারা যাওয়ার পর থেকে ফতুল্লার তল্লা এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে একটি ফ্লাট বাসা ভাড়া নিয়ে আমরা তিন ভাই ও বাবা থাকতাম। বাবা বাবুর্চির কাজ করতেন। কয়েকদিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজনের সঙ্গে বাবার তর্ক হয়। ওই সময় রাজ্জাকসহ তার লোকজন বাবাকে মারধর করেন। বিষয়টি আমরা তিন ভাই জানতে পেরে রাজ্জাকের কাছ থেকে বাবাকে দূরে থাকতে বলেছিলাম। এর মধ্যে রাতে বাবাকে একা পেয়ে রাজ্জাক ও তার লোকজন এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাৎ হোসেন বলেন, নিহত ব্যক্তির মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবু রায়হান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রায়হান বাবুর্চির কাজ করতেন। তার তিন ছেলে গ্যারেজে কাজ করেন। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী