weather ২৫.২২ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
কোরআন হাতে হবে শপথ

নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির অভিষেক হচ্ছে

প্রকাশ : ০১-০১-২০২৬ ১১:২৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত জোহরান মামদানির অভিষেক হতে যাচ্ছে নতুন বছরের প্রথম দিনের প্রথম প্রহরে। পবিত্র কোরআনের কয়েক শতাব্দীপ্রাচীন একটি কপি হাতে নিয়ে শপথ নিবেন তিনি। নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিতে যাচ্ছেন।

নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে ৮০ লাখ বাসিন্দার শহরটির মেয়র হিসেবে ভাবগম্ভীর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি। আর এদিন স্থানীয় সময় বিকালে এ উপলক্ষ্যে উদযাপন অনুষ্ঠান হবে।

নিজেকে ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি (৩৪) বৃহস্পতিবার থেকেই দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করার পরিকল্পনা নিয়েছেন।

শপথ নেওয়ার পর তিনি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র। তার অভিষেক ঘিরে নিউইয়র্কের বাসিন্দাদের মধ্যে আশা ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।

নিউইয়র্কের আইন অনুযায়ী মেয়রের চার বছরব্যাপী মেয়াদ নির্বাচনের পরবর্তী ১ জানুয়ারি থেকে শুরু হয়। এ দিন কে নগরীর দায়িত্বে আছেন তা নিয়ে অস্পষ্টতা কাটাতে মধ্যরাতে শপথ নেওয়া এখানে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে।

নিজের শপথ অনুষ্ঠানের জন্য মামদানি নিউইয়র্কের বন্ধ হয়ে যাওয়া একটি ঐতিহাসিক সাবওয়ে স্টেশনকে বেছে নিয়েছেন। গত শতাব্দীর মাঝামাঝি এই ভুগর্ভস্থ স্টেশনটি বন্ধ হয়ে যায়। এটি এখন একটি পর্যটন স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

মামদানির ট্রানজিশন টিমের ভাষ্য অনুযায়ী, এই সাবওয়ে স্টেশনটি নিউ ইয়র্ক নগরীকে প্রতিদিন সচল রাখা কর্মজীবী মানুষদের প্রতি তার ‘প্রতিশ্রুতির প্রতিফলন’ ঘটাবে।

নিউইয়র্ক রাজ্যের সাবেক আইনপ্রণেতা মামদানি বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধ রাখার পাশাপাশি সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা ও চাইল্ডকেয়ারের প্রতিশ্রুতি দিয়েছেন। তার এসব কর্মসূচী যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টিকে নির্বাচনী বৈতরণী পার করার পথ দেখাতে পারে বলে অনেকে মনে করছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত