weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৮৮% , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ : ০৭-১০-২০২৫ ২১:১৭

ছবি : সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় নুরাল পাগলার বাড়ি থেকে খাটের মাচা নিয়ে যাওয়া রিপন রায় (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার রিপন রায় গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকারপাড়ার মৃত দুর্গা রায়ের ছেলে। রবিবার (৫ অক্টোবর) তাকে পৌরসভার ক্ষুদিরাম সরকারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও পর্যালোচনা করে দেখা গেছে, রিপন রায় নুরাল পাগলার বাড়ি থেকে খাটের মাচা নিয়ে গেছে। সেই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার বাড়ি থেকে জঙ্গল দিয়ে ঢাকা মাচা উদ্ধার করা হয়। পরে তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, পোড়ানো মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন রায়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

তিনি আরো জানান, দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা চালায়। 

এ সময় রাসেল মোল্লা নামে নুরাল পাগলার এক ভক্ত তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। জনতার হামলায় গুরুতর আহত হন রাসেল মোল্লা। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 

নুরাল পাগলের লাশ পোড়ানো, হত্যাকাণ্ড, হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে তিন হাজার ৫০০ থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন