weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২১-০৭-২০২৫ ০২:৩৮

ছবি : সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

রবিবার (২০ জুলাই) সকালে উপজেলা কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বাড়ির একটি ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান খবরের সত্যতা নিশ্চিৎ করেন। 

দম্পতি হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রমের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)।

ওসি মাহমুদুল হাসান বলেন, তিন বছর আগে পেশায় রাজমিস্ত্রী সোহাগের সঙ্গে ঝুমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহাগ শ্বশুর বাড়িতে থাকতেন। শনিবার রাত ১০টার দিকে খাবার খাওয়ার পর তারা একটি ঘরে ঘুমাতে যান। পরে সকাল পৌনে ৬টার দিকে বাড়ির লোকজন ঘরের ভেতরে সোহাগ আর ঝুমার গলায় রশি লাগানো ঝুলন্ত লাশ দেখতে পান।

এই দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল এবং এর জেরে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন