weather ২৬.১৩ o সে. আদ্রতা ৯২% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

প্রকাশ : ০৬-০৫-২০২৫ ২১:১৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে চরম উত্তেজনা চলছে। যার কারণে বাংলাদেশ সফর স্থগিত করতে বাধ্য হন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে, ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাতে বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি উত্তেজনা হ্রাস এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

ফোনালাপে উভয়পক্ষই পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

এ ছাড়া আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেছেন তারা।

গত বছর ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পেয়েছে। গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা সফর করেন।

পরে গত ২৭ এপ্রিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু ২২ এপ্রিল কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। যার কারণে ঢাকা সফর স্থগিতের কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত