পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত
প্রকাশ : ১৭-০১-২০২৬ ১০:৩৮
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো নয় জন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১ টার দিকে দিকে ঘটেছে এ দুর্ঘটনা।
পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে ২৩ জন যাত্রীর মধ্যে চারজন শিশু ও পাঁচ জন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে আসছিল। ঘন কুয়াশা এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আট জন।
দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটের দিকে তারা ইমার্জেন্সি কল পান, তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শরু করে দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী টিম।
হাফিজ আবদুল রশিদ জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করে আট জনকে। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং নিয়ে আসার পর নিহত হন আরো সাত জন। যে নয় জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে— তাদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।
নারী ও শিশুদের সবাই নিহত হয়েছেন। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী এবং কাজের আশায় বান্নু থেকে খুশাব শহরের দিকে আসছিলেন।
আহত নয় জনের মধ্যে দুই জনকে খুশাবের টিএইচকিউ এবং সাত জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরিফ।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com