weather ২৭.২২ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় গ্যাসের লিকেজ থেকে আগুন : একই পরিবারের পাঁচজনের সবার মৃত্যু

প্রকাশ : ১৮-০৭-২০২৫ ২১:০০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকার সূত্রাপুরের কাগজি টোলা এলাকায় একটি বাসায় গ্যাসের লাইনের ছিদ্র থেকে লাগা আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজনের সবাই মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন পেয়াদা (৩৫)। এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপন পেয়াদার তিন সন্তান আয়েশা (১), রোকন পেয়াদা (১৪), তামিম পেয়াদা (১৬) মারা যায়। দগ্ধ স্ত্রী চাঁদনী (২৮) গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার পথে মারা যান।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, রিপন পেয়াদার শরীরের ৬০ শতাংশ পুড়েছিল। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালীতে।

গত ১১ জুলাই দিবাগত রাত একটার দিকে ওই বাসায় অগ্নিকাণ্ডে পাঁচজন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিমের ৪২, রোকনের ৬০ ও আয়েশার ৬৩ শতাংশ পুড়ে যায়।

দগ্ধ চাঁদনীর মামা জাকির হোসেন জানিয়েছিলেন, পাঁচতলা বাড়িটির নিচতলায় এক কক্ষে পরিবারটি ভাড়া থাকত। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। তাঁরা ঘুমে থাকা অবস্থায় কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরিবারটির পাঁচজন সদস্যই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত