weather ২৭.৫৩ o সে. আদ্রতা ৮৬% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসে নিউমোনিয়া

প্রকাশ : ১৯-০২-২০২৫ ২৩:৪৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। তার শারীরিক অবস্থা এখনো জটিল।

৮৮ বছর বয়সী এই ধর্মগুরু এক সপ্তাহের বেশি সময় ধরে শ্বাসনালির প্রদাহে ভুগছিলেন। গত শুক্রবার তাকে রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ভ্যাটিকান জানিয়েছে, মঙ্গলবার বিকালে পোপের বুকের সিটি স্ক্যানে দুই পাশেই নিউমোনিয়ার সূত্রপাত দেখা গেছে। এ জন্য তার অতিরিক্ত ওষুধ থেরাপি প্রয়োজন। ল্যাব পরীক্ষা, বুকের এক্স-রে এবং পোপের স্বাস্থ্যের অবস্থা একটি জটিল চিত্র তুলে ধরেছে।

তবে পোপ মানসিকভাবে ভালো আছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। মঙ্গলবার তিনি বই পড়ে, প্রার্থনা করে ও বিশ্রাম নিয়ে দিন কাটিয়েছেন। পোপ ফ্রান্সিস শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার জন্য প্রার্থনা করতে বলেছেন।

গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের শরীরে। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।

চলতি বছর ক্যাথলিক বর্ষের জন্য সপ্তাহান্তে বেশ কয়েকটি অনুষ্ঠানের নেতৃত্ব দেওয়ার কথা ছিল পোপের। ক্যাথলিক বর্ষ আগামী জানুয়ারি পর্যন্ত চলবে। তবে আগামী রোববার পর্যন্ত তাঁর সব পাবলিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তার একটি ফুসফুসের অংশ কেটে ফেলতে হয়েছিল। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত