weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জনের নিবন্ধন

প্রকাশ : ০৬-০১-২০২৬ ১১:৩০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে অ্যাপে নিবন্ধনের সময় শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় এই সময়সীমা শেষ হয়।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভোটের জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন সাত লাখ ৬১ হাজার ১৪০ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী পাঁচ লাখ ৭৫ হাজার ২০০ জন। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এক লাখ ৬৯ হাজার ৬৪২ জন। আনসার-ভিডিপি ১০ হাজার ১০ জন। আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ছয় হাজার ২৮৩ জন। আর প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন, যার সংখ্যা দুই লাখ ৩৯ হাজার ১৮৬ জন। ১২৩টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যলটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর নিবন্ধন শুরু হয়। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করতে পারছেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটাররা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। চূড়ান্ত হিসেবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩৪ জন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী