weather ৩১.০৫ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৫

প্রকাশ : ০৪-০৬-২০২৫ ২১:৩২

ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চমুরদির বাবলাতলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের ছেলে মিজানুর রহমান (৪৫) ও মাদাইপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তবে শুনেছি মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায়  সকালে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী মিজান পরিবহন ও টেকেরহাটগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রায় থাকা চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, আজ সকাল ৭টার  দিকে বাবলাতলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রা গাড়িটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে মিজান পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। বাবলাতলা বাসস্ট্যান্ড যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কে উল্টে পড়ে।

আবু জাফর আরো জানান, ঘটনাস্থলে মাহিন্দ্রার চারজন যাত্রী নিহত এবং পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একজন পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।  আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত