weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দিনমজুরের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৫-০৩-২০২৫ ২২:৩৬

ছবি : সংগৃহীত

বগুড়া প্রতিনিধি
বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলার পাইকড় ইউনিয়নের একটি আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

মামলার আসামি নূর ইসলাম ওই আবাসন প্রকল্পের বাসিন্দা। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক। মামলার নথি সূত্রে ওসি আব্দুল হান্নান জানান, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। সে সময় মুখরোচক খাবার দেওয়ার কথা বলে শিশুদের নিজ বাড়িতে নিয়ে যান নূর ইসলাম। সেখানে নিয়ে শিশুদের ধর্ষণ করেন তিনি।

পরদিন বৃহস্পতিবার (১৩ মার্চ) ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়। তখন নূর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যান৷

ওসি আরো জানান, খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।

পরে দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নূর ইসলামকে আসামি করে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী