weather ২৬.৭৯ o সে. আদ্রতা ৯০% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭

প্রকাশ : ০২-০৩-২০২৫ ২২:৪৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। দেশটির পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ উয়ুনি ও কলচানি শহরের মধ্যে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

উয়ুনি হলো সলার ডে উয়ুনির প্রবেশদ্বার; যা জনপ্রিয় একটি পর্যটন স্থান এবং বিশ্বের সবচেয়ে বড় লবণ সমভূমি। এর আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি।পোটোসি পুলিশের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, এই প্রাণঘাতী দুর্ঘটনার ফলে ৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহত ৩৯ জন উয়ুনি শহরের চারটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছেন। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরও শনাক্ত করা হচ্ছে, বলেও জানান মুখপাত্র। দুর্ঘটনার শিকার দুটি বাসের একটি অরুরো শহরের দিকে যাচ্ছিল। ওই শহরে বর্তমানে ল্যাটিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, দুর্ঘটনার পর বেঁচে থাকা দুই চালকের একজনকে যাত্রীরা মদ্যপ অবস্থায় দেখেছেন। বলিভিয়ার পাহাড়ি সড়কগুলো তেমন রক্ষণাবেক্ষণ করা হয় না। এসব সড়কে নজরদারিও কম থাকে। তাই এসব সড়ক বেশ বিপজ্জনক। এই সড়কগুলোতে প্রতি বছর গড়ে এক হাজার ৪০০ জনের প্রাণ যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত