weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ এয়ারলাইন্স : সকালে পদোন্নতির আদেশ, বিকালেই প্রত্যাহার

প্রকাশ : ১৯-০৫-২০২৬ ০১:১০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা মিজানুর রশীদ। ফাইল ছবি।

পিপলসনিউজ ডেস্ক
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। একই দিনে সকালে এক শীর্ষ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক থেকে পরিচালক করা হয়। বিকাল গড়াতেই সেই আদেশ রহস্যজনকভাবে বাতিল করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই কর্মকর্তার নাম মিজানুর রশীদ। তিনি বিমানের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক আদেশে তাকে পদোন্নতি দেওয়া হয়। এই আদেশ প্রকাশের পর বিমানের ভেতরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিনন্দন জানাতে থাকেন।

কিন্তু এই আদেশের রেশ কাটতে না কাটতেই বিকালে এক নাটকীয় মোড় নেয় বিমান কর্তৃপক্ষ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একই বিভাগের জারি করা পদোন্নতি ও পদায়নের আদেশটি সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করা হয়।

বিমান সূত্রে জানা যায়, সরকারি অর্থে সফটওয়্যার কেনায় প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলার মুখে পড়েছিলেন মো. মিজানুর রশীদ। পরবর্তীতে তিনি সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। কিন্তু দুদক বিষয়টি নিয়ে এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মহাব্যবস্থাপক (যানবাহন) হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় গত ৪ মার্চ মিজানুর রশীদকে বদলি করে অর্থ ও হিসাব বিভাগে নেওয়া হয়। 

পরদিন আবার তাকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়। পাশাপাশি অর্থ বিভাগের পরিচালকের দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে, যা মহাব্যবস্থাপকের চেয়ে উচ্চপদ।

আদেশ জারি ও প্রত্যাহার উভয়ের কপি ঢাকা পোস্টের কাছে থাকলেও এই বিষয়ে বিমান কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী