weather ২৬.৩১ o সে. আদ্রতা ৯৩% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাযাত্রী ২ ভাইয়ের

প্রকাশ : ০৯-০৮-২০২৫ ২১:৪০

ছবি : সংগৃহীত

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের দুই মামাসহ তিন জন আহত হয়েছেন। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার মাঝিড়া ইউনিয়নে প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন- একই গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে মো. পলাশ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বগুড়া শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ পাঁচজন শেরপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। রাত ১২টা ২০ মিনিটে অটোরিকশাটি শাজাহানপুর উপজেলার প্রয়াস স্কুলের সামনে মহাসড়কে পৌঁছে। এ সময় বিপরীতমুখী একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী আকাশ নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত চার জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, আহত পলাশ অটোরিকশার চালক।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্প হেফাজতে রয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত