weather ৩০.৪২ o সে. আদ্রতা ৭৫% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় মতিঝিল থানার এসআই নিহত

প্রকাশ : ০৩-০৬-২০২৫ ২২:৪২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় কামরুল ইসলাম (৩৭) নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় কর্মরত ছিলেন।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসাবো এলাকার বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থল মতিঝিল থানায় যাচ্ছিলেন এসআই কামরুল ইসলাম। পথে খিলগাঁওয়ের খলিলের গোস্তের দোকানের বিপরীত পাশের সড়কে পৌঁছালে বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই কামরুল ইসলামের বিপি নম্বর- ৯০১৯২২৩২১৫। খিলগাঁওয়ের বাসাবো এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি৷ তার গ্রামের বাড়ি নেত্রকোনা সদর থানায়।

ওসি জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বলাকা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক জাহাঙ্গীর আহমেদ টিপুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মতিঝিল থানার এসআই মো. সাদ্দাম বলেন, এসআই কামরুল ইসলাম ডিউটিতে যোগ দিতে থানায় যাচ্ছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে নামার সময় একটি বলাকা বাস ধাক্কা দিলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত