weather ৩৪.১৯ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল জয়ে নাজমুলের ভিন্ন দুই অভিজ্ঞতা

প্রকাশ : ২৪-০১-২০২৬ ১২:৫৯

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
বিপিএলের শিরোপা নাজমুল হোসেন জিতেছিলেন গত বছর। ফরচুন বরিশালের হয়ে সেবার মাত্র ৫ ম্যাচ খেলেছিলেন, একাদশে সুযোগ পেতে তাকে উইকেটকিপারের ভূমিকাও নিতে হয়েছিল।

রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে নাজমুল এবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। ১৩ ম্যাচে ১৩৫.৪৯ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেছেন নাজমুল। তার ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরিও।

বিপিএলে অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জেতার পর নাজমুল তাই জানালেন দুটি বিপিএলের নিজের আলাদা অভিজ্ঞতার কথা, ‘গত বছরও ভালো লেগেছে; কিন্তু অবদান রাখতে পারলে আরো বেশি ভালো লাগে। যেটা আমার মনে হয় যে আমি এ বছর করতে পেরেছি খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে। এটা বাড়তি ভালো লাগার বিষয়। প্রথমবার অধিনায়ক হিসেবে বিপিএল জেতাটা অনেক স্পেশাল।’

রাজশাহীর জন্য শিরোপাটা আরো বিশেষ হয়েছে ভিন্ন একটা কারণেও। দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতেছে রাজশাহী নামের ফ্র্যাঞ্চাইজি— ২০২০ সালে তারা জিতেছিল রাজশাহী রয়্যালস নামে। বিপিএলে প্রায় ১০ বছর ধরে খেলা নাজমুল অবশ্য এর আগে কখনোই রাজশাহী নামের ফ্র্যাঞ্চাইজি খেলেননি। অথচ তার বাড়ি রাজশাহী।

এবার প্রথমবারের মতো রাজশাহীর হয়ে খেলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা তাই আলাদা নাজমুলের, ‘এখানে অনেক বেশি আবেগ জড়িয়ে আছে। রাজশাহী হয়ে খেলার কখনো সুযোগ হয়নি। এবার অধিনায়ক হিসেবে খেলা এবং পাশাপাশি দলকে জেতানো— আমার মনে হয় এটা একটা বাড়তি ভালো লাগার বিষয়, একটা বড় দায়িত্ব ছিল। আমার মন থেকে চেষ্টা করেছি রাজশাহীর যত মানুষ আছে তাদের একটা সুন্দর উপহার দিতে। তাদেরকে শিরোপা দিতে পেরেছি।’

নিলাম থেকে শুরু করে এবারের বিপিএলে সবচেয়ে গোছানো দল ছিল রাজশাহী। মাঠেও ছিল সেটির ছাপ। লিগ পর্বের শীর্ষ দল হিসেবে প্লে অফে এসেছিল তারা। বিপিএলে প্রথমবার এসেই চ্যাম্পিয়নও হয়েছে রাজশাহী।

এই সাফল্যের রহস্য ভাঙলেন নাজমুল, ‘আমার মনে হয় দিন শেষে মাঠের ক্রিকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। দল আপনি যেরকমই বানান, মাঠে আমরা ওই প্রভাবটা রাখতে পেরেছি এবং প্রতিটা খেলোয়াড় যার যার জায়গাতে পারফর্ম করেছে, যার যতটুকু ভূমিকা ছিল পালন করেছে। আমার মনে হয় কৃতিত্বটা পুরো দলের। পুরো যাত্রাটা আমার মনে হয় আউটস্ট্যান্ডিং ছিল এবং আল্লাহর রহমতে আমরা দিনশেষে ট্রফিটা জিততে পেরেছি।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিরঝিলের বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিরঝিলের বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন রামিসা হত্যা মামলার রায়ে সরকার আপাতত সন্তুষ্ট : আইনমন্ত্রী রামিসা হত্যা মামলার রায়ে সরকার আপাতত সন্তুষ্ট : আইনমন্ত্রী দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিশু রা‌মিসা ধর্ষণ ও হত‌্যা মামলা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড শিশু রা‌মিসা ধর্ষণ ও হত‌্যা মামলা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ