weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচার দাবি

প্রকাশ : ১৪-১২-২০২৫ ১৪:৪৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করেছে সূর্যসন্তানদের। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) ভোর থেকেই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন।

শ্রদ্ধা নিবেদনকালে তারা বলেন, ১৯৭১ সালের ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িত ঘাতক ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এখনো যারা তাদের দোসর হিসেবে সক্রিয় রয়েছে, তাদের অপতৎপরতা বন্ধ করার দাবি জানান তারা। দেশের ও জাতির শত্রুরা সুযোগ পেলে ঘাতকরা আবারো আঘাত হানতে পারে- তাই তাদের প্রতিহত করা জরুরি বলে জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।

সকাল সাড়ে ৯টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমান উল্লাহ আমান, আমিনুল হক, সানজিদা তুলি ও শফিকুল ইসলাম মিল্টনসহ অন্যান্য নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ যখন একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছে, ঠিক সেই সময়ে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে।’

সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

বেলা ১১টার দিকে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ মিলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন। তাদের মধ্যে ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য ও বাংলাদেশ বিপ্লবী পার্টির নেতাকর্মীরা।

অন্যান্যদের মধ্যে জাতীয়তাবাদী যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জাতীয় ছাত্র শক্তি, পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-সহ বিভিন্ন সংগঠন মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এদিকে, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানেও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার ৫৪ বছরেও লক্ষ্য পূরণ না হওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন অনেকেই। দুই শিশু সন্তান নিয়ে রায়েরবাজারে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী আনিসুর রহমান। সন্তানদের মধ্যে একাত্তরের চেতনা ছড়িয়ে দিতেই তিনি প্রতিবারের মতো এবারো এখানে আসেন। 

আনিসুর বলেন, ‘আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন এই জিনিসগুলো ধারণ করে যে আমাদের এই দেশটা অল্প দামে কেনা নয়। এমনি এমনি ওরা এই দেশটা পেয়েছে তা না। অনেক লাখো শহীদের প্রাণ আছে, লাখো মানুষের অবদান আছে। 

এই বিষয়গুলো ওদেরকে জানানো, যাতে তাদের মধ্যে চেতনা জাগ্রত হয়। দেশটাকে ধারণ করা এবং পালনের মধ্য দিয়ে বাকি জীবনটা যেন অতিবাহিত করে; এজন্য তাদেরকে নিয়ে এসেছি। সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদীয়া আলিম মাদরাসার কয়েকজন শিক্ষকের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা মোনাজাত করেন।

ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ বলেন, ‘আমরা একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমাদের হুজুররা আমাদেরকে নিয়ে এসেছেন।’ স্থানীয় মেধা বিকাশ মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিয়ামও বলে, ‘স্কুলের অনেক ছাত্র মিলে শিক্ষকদের সঙ্গে এসেছি শ্রদ্ধা জানাতে।’

গণসংগতি আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘৭১ সালের ঘোষিত প্রতিশ্রুতি, সাম্য-মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সকল নাগরিকের জন্য। ৫৪ বছর ধরে আমরা এই মুক্তিযুদ্ধের ঘোষিত প্রতিশ্রুতির বিপরীতে হাঁটতে দেখেছি। এই দেশের শাসন ব্যবস্থা জনগণের অধিকার কেড়ে নিয়েছে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত