weather ২৬.৩৬ o সে. আদ্রতা ৯২% , বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেন অ্যাফ্লেক-ব্রুকস নাডার প্রেমে মজেছেন, যা জানা গেল

প্রকাশ : ২৭-০১-২০২৬ ১০:০৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এর সাবেক প্রতিযোগী ও রিয়েলিটি তারকা ব্রুকস নাডার।

২৮ বছর বয়সী এই তারকা ইনস্টাগ্রামে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে গুজব উড়িয়ে দিয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, নাডার ও অ্যাফ্লেকের মধ্যে নাকি নতুন একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে—এমন জল্পনারই জবাব দিয়েছেন তিনি।

গসিপ অ্যাকাউন্ট দ্যুমোয়ার একটি পোস্টে মন্তব্য করে নাডার লেখেন, ‘আমি জীবনে কখনোই তার সঙ্গে দেখা করিনি।’ ২৪ জানুয়ারির ওই মন্তব্যেই তিনি স্পষ্ট করে দেন, বেন অ্যাফ্লেকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

এই প্রথম নয়, ব্রুকস নাডারকে ঘিরে প্রেমের গুজব আগেও হয়েছে। গত সেপ্টেম্বরে ‘লাভ থাই নাডার’-এর এই তারকা ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন।

সঞ্চালক জিমি কিমেল তখন মজা করে জিজ্ঞেস করেন, ‘আপনি কি ইতালিয়ান সুপারস্টার জান্নিক সিনারের সঙ্গে প্রেম করছেন?’

জবাবে নাডার হেসে বলেন, ‘এটা কি জেরা চলছে? আমি এখন ভীষণ ভয় পাচ্ছি।’

এর কিছুদিন পরই আবার গুজব ছড়ায়, তিনি নাকি একই সময়ে টেনিস তারকা জান্নিক সিনার ও কার্লোস আলকারাজ— দুজনের সঙ্গেই সম্পর্কে আছেন। এই প্রসঙ্গে ‘ওয়াচ হোয়াট হ্যাপেন্স লাইভ’ অনুষ্ঠানে নাডার বলেন, আমি শুধু এটুকুই বলব, একজন ভদ্রমহিলা কখনোই সব কথা প্রকাশ করেন না, বিশেষ করে একবার নয়, দুবার হলে তো নয়ই।’

ব্রুকস নাডারের সঙ্গে বিলি হেয়ারের বিয়ে হয়েছিল ২০১৯ সালে। তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০২৫ সালে। এ ছাড়া তিনি তার ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এর সঙ্গী নৃত্যশিল্পী গ্লেব সাভচেঙ্কোর সঙ্গেও একসময় প্রেমের সম্পর্কে ছিলেন।

অন্যদিকে বেন অ্যাফ্লেক নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরের মতোই নীরব। জেনিফার লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে নতুন কোনো সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি।

অ্যাফ্লেক ও লোপেজ ২০২২ সালের জুলাইয়ে বিয়ে করেন। তবে ২০২৪ সালের এপ্রিলে তাদের আলাদা হওয়ার খবর আসে। ওই বছরের আগস্টে লোপেজ বিচ্ছেদের আবেদন করেন এবং তা চূড়ান্ত হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।

এর আগে ২০১৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাফ্লেকের সংসার ছিল অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে। বিচ্ছেদের পরও সন্তানদের লালন-পালনের কারণে তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণই রয়েছে। তাদের তিন সন্তান— ভায়োলেট, সেরাফিনা ও স্যামুয়েল।

চলতি মাসের শুরুতে ই! নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাফ্লেক বলেন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তিনি ও গার্নার কোনো ধরনের চাপ দিতে চান না।

তিনি আরো বলেন, ‘জনসমক্ষে থাকা মানুষের সন্তান হওয়াটাই একটা বাড়তি চাপ। বিষয়টা জটিল। আমি আর জেন, আর আমার বন্ধু ম্যাট ডেমন ও তার স্ত্রী— আমরা সবাই চাই, বাচ্চারা নিজেরাই ঠিক করুক তারা জীবনে কী করতে চায়।’

অ্যাফ্লেক আরো যোগ করেন, ‘আমি কখনোই তাদের অভিনয়ে ঠেলে দেব না। ওরা মেধাবী, সুন্দর, দারুণ মানুষ। আমরা ওদের ভালোবাসি, ওদের নিয়ে গর্ব করি। শুধু আশা করি, অভিনয় করতে গিয়ে যেন ওরা নিজেদের জীবন নষ্ট না করে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত