weather ২৬.৩১ o সে. আদ্রতা ৯৩% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রকাশ : ০৫-০৮-২০২৫ ২১:৪৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে (৭০) গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারক। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় স্থানীয় সময় সোমবার (৪ আগস্ট) বিচারক এই আদেশ দেন।

আদালতের আদেশের ফলে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া সাবেক ডানপন্থী এই রাজনীতিক ও আদালতের মধ্যকার টানাপোড়ন আরো বাড়ল।

সাবেক সেনা কর্মকর্তা বলসোনারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন মিত্র। ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করার অভিযোগে তার বিচার চলছে।

জ্বালাময়ী ভাষণ দিয়ে বিচারকাজ বাধাগ্রস্ত করার অভিযোগে ওঠায় গতিবিধি নজরদারিতে রাখতে গত মাসে বলসোনারোকে পায়ে ইলেকট্রিক কড়া পরানোর নির্দেশ দেন আদালত। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। তার ছেলেরা ও মিত্ররা জ্বালাময়ী ভাষণগুলো অনলাইনে দিয়েছিলেন। জনগণের উদ্দেশে দেওয়া এ ধরনের ভাষণ অনলাইনে প্রচার তৃতীয় পক্ষের ওপরও নিষিদ্ধ করা হয়।

গত রবিবার বলসোনারোর প্রতি সংহতি জানিয়ে ব্রাজিলের কয়েকটি শহরে সমাবেশ হয়। এর মধ্যে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত সমাবেশে ছেলের সঙ্গে তার সরাসরি ফোনালাপ সম্প্রচার করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন বলসোনারোর মিত্ররা।

এ ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েস ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সোমবার তিনি বলেন, বিচার বিভাগ একজন আসামিকে তার ‘রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার’ কারণে এই বিভাগকে বোকা ভাবার সুযোগ দেবে না।

আদালতের বিধিনিষেধ বারবার অমান্য করায় বলসোনারোর সমালোচনা করে তাকে রাজধানী ব্রাসিলিয়ার বাড়িতে গৃহবন্দী রাখার নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে তার আইনজীবী ছাড়া অন্য কারও সঙ্গে দেখা করতে এবং মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করেছেন তিনি।

আদালতের নতুন এই পদক্ষেপে ওয়াশিংটন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে বলসোনারোর বিরুদ্ধে চলা বিচারকাজকে ‘বিরোধী দমন’ আখ্যা দিয়ে ব্রাজিলের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে বিচারক মোরায়েসের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত