weather ৩১.৫ o সে. আদ্রতা ৭০% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত

প্রকাশ : ২৫-০৫-২০২৫ ২২:১৬

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিজিবি।

আহতরা হলেন- শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬)। তারা দু’জনই শ্যামপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত হলেও আতঙ্ক কাটেনি পরিবার ও স্থানীয়দের মাঝে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে শ্যামনগর সীমান্তের খাদলা এলাকায় ছয়জন স্থানীয় ব্যক্তি ভারতের অন্তত দেড়শ গজ ভেতরে অনুপ্রবেশ করেন। সেই সময় বিএসএফ টহল দল ছররা গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে এলেও রবিউল ও আজাদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সীমান্ত এলাকার বাসিন্দাদের দাবি, ঈদকে সামনে রেখে গরু, মসলা, কসমেটিকসসহ বিভিন্ন ভারতীয় পণ্যের চোরাচালান বেড়েছে। বিজিবি নিয়মিত অভিযান চালালেও চোরাকারবারিদের বেপরোয়া গতিবিধি ঠেকানো যাচ্ছে না।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে খবর পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। সীমান্তে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টহলও বাড়ানো হচ্ছে। স্থানীয়দের অবৈধ অনুপ্রবেশ রোধে জনসচেতনতা কার্যক্রম চলমান রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত