weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ মৃত্যু

প্রকাশ : ০৭-১২-২০২৫ ২১:৫৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
আরব সাগরের তীরবর্তী ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটনরাজ্য গোয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটক এবং ক্লাবের কর্মীসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের সেই নাইটক্লাবটি গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরা’র বাগা বিচে অবস্থিত। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম।

ক্লাবটির রান্নাঘর থেকে সূত্রপাত হয় আগুনের। রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়েছে রান্নাঘর এবং তার আশপাশ থেকে এবং ধারণা করা হচ্ছে যে তারা সবাই সেই ক্লাবের কর্মচারী ছিলেন। এর বাইরে কয়েক জন পর্যটকের দেহও উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ ডিসেম্বর) ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাজ্য পুলিশের মহাপরিচালক আলোক কুমার দিকে সাংবাদিকদের বলেন, আগুন মূলত ক্লাবের রান্নাঘর এবং প্রথম তলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। উদ্ধার মরদেহগুলোর অধিকাংশই মিলেছে রান্নাাঘর এবং আশপাশের এলাকা থেকে। এ থেকে বোঝা যাচ্ছে যে মৃতদের অধিকাংশই ক্লাবের কর্মচারী ছিলেন। কয়েক জন পর্যটকের লাশও উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা তিন থেকে চার জন হবে। তাদের নাম-পরিচয় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

রবিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অলোক কুমার।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ইতোমধ্যে এ দুর্ঘটনার প্রকৃত  কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, গোয়ার সব বাসিন্দাদের জন্য বড় দুঃখজনক একটি দিন। যারা স্বজন ও ভালবাসার মানুষ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। রাজ্য সরকার ইতোমধ্যে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। যাদের অবহেলার জন্য এত বড় দুর্ঘটনা ঘটল, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী