weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

প্রকাশ : ২০-০৭-২০২৫ ২১:৫৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভিয়েতনামের হা লং বে-তে ভয়াবহ বজ্রঝড়ের মধ্যে একটি পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির সময় নৌকাটি উল্টে যায় বলে জানা গেছে।

শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় বিকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 

ভিএনএক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ জন আরোহী নিয়ে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ছিলেন ৪৮ জন যাত্রী এবং পাঁচ জন নৌকাকর্মী। যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে ঘুরতে আসা পরিবার, যাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ২টার দিকে আকাশ অন্ধকার হয়ে যায়, এরপর শুরু হয় ‘আঙুল সমান বড় শিলাবৃষ্টি, প্রবল বৃষ্টি, বজ্রপাত ও ঝড়’। হা লং বে অঞ্চলের সীমান্তরক্ষীরা জানান, তারা ১১ জনকে জীবিত উদ্ধার করেছেন এবং ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

একজন উদ্ধারপ্রাপ্ত ১০ বছর বয়সী শিশুর বর্ণনায় তিনি বলেন, আমি গভীর শ্বাস নিয়ে পানির নিচ দিয়ে সাঁতরে একটি ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসি। পরে সেনাসদস্যদের একটি নৌকা আমাকে টেনে তোলে। নৌকাডুবির ঘটনায় এখনো আট জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান রাতেও চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশটির আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের পরিচালক মাই ভান খিয়েম জানিয়েছেন, সাম্প্রতিক বজ্রঝড়টি দক্ষিণ চীন সাগরে থাকা ট্রপিকাল স্টর্ম উইফার সঙ্গে সম্পর্কিত নয়। গত তিনদিন অঞ্চলটিতে তীব্র তাপপ্রবাহ চলছিল, কোথাও কোথাও তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

উল্লেখ্য, হা লং বে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিবছর মিলিয়ন পর্যটক এখানে ভিড় করেন এর সবুজ জলরাশি ও চুনাপাথরের দ্বীপপুঞ্জ উপভোগ করতে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন