weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে হামলায় বাউল আবুল সরকারের তিন সমর্থক হাসপাতালে

প্রকাশ : ২৩-১১-২০২৫ ২৩:৪৬

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ‘তৌহিদী জনতার’ হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে (বিজয় মেলা মাঠ) রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাউল আলীম, আরিফুল ও জহিরুল। তাদের বাড়ি মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘তৌহিদী জনতার’ একাংশের হামলায় বাউল শিল্পী আবুল সরকারের সমর্থক তিন বাউল আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠান আদালত।

কারাগারে যাওয়া আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। তিনি এলাকায় বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে পরিচিত।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী