weather ২১.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মারমা কিশোরীকে ধর্ষণ : খাগড়াছড়িতে চলছে আধাবেলা সড়ক অবরোধ

প্রকাশ : ২৫-০৯-২০২৫ ২১:৩১

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি
মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার এবং নারীদের নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ চলছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ‘জুম্ম ছাত্র জনতার’ ডাকা এই অবরোধে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন অবরোধকারীরা।

এতে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা, স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়া, টেকনিক্যাল স্কুল, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল, নয়মাইলসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে রেখেছেন অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে টায়ার ও গাছের গুঁড়ি অপসারণ করে।

অবরোধের কারণে তিন সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। অটোরিকশাসহ ছোট আকারের কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও তা পরিমাণে কম। এ ছাড়া চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা, মানিকছড়িসহ বিভিন্ন স্থানেও টায়ার জ্বালিয়ে এবং সড়কের পাশের গাছ কেটে পিকেটিং করা হয়েছে। অবরোধ বেলা ১২টায় শেষ হওয়ার কথা।

এদিকে বৃহস্পতিবার খাগড়াছড়ির সাপ্তাহিক হাটবাজার হলেও সকাল থেকে দূর দূরান্ত থেকে আসা কোনো পাহাড়ি ক্রেতা ও বিক্রেতাকেও তেমন দেখা যায়নি। তবে অবরোধে সময় যেকোনো ধরণের নাশকতা প্রতিরোধে আইনশৃংখলা বাহিনী মাঠে রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

ওসি আরো বলেন, মঙ্গলবার মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা তিন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।

পরে বুধবার দুপুরে শয়ন শীল (১৯) নামে এক তরুণকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আরো দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। 

মঙ্গলবার রাতে সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।

পিপলসনিউজ/আরইউ   

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন