weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন : প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৭-০৬-২০২৬ ১৮:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষোড়শ কার্যদিবসে মালয়েশিয়া ও চীন সফরের সাফল্য নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান/ ছবি : সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনো অর্জন হয়ে থাকে, তা ব্যক্তিগত নয়; বরং বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষোড়শ কার্যদিবসে তার মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই সংসদের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সংসদের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আমাদের তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে। আমাদের দলের অন্যতম স্লোগান ‘বাংলাদেশ প্রথম’। আমি আমার অবস্থান থেকে দেশের ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করার চেষ্টা করেছি।”

তারেক রহমান আরও বলেন, “এখানে আমাদের কারও ব্যক্তিগত কোনো বিষয় নেই। যদি কোনো ভালো অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন। আর এই সফরের মাধ্যমে দেশের মানুষের কোনো উপকার হয়ে থাকলে, সেটিও দেশের মানুষেরই অর্জন।”

প্রধানমন্ত্রী বলেন, “সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের স্বার্থে কাজ করার জন্য আমাকে উৎসাহ দিয়েছেন। এজন্য বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”

উল্লেখ্য, ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার বেইজিং থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী