weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৮৮% , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, যুবক নিহত

প্রকাশ : ১১-১২-২০২৫ ১৭:১৯

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে এদিন সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এ সংঘর্ষ হয়।

নিহত ছাত্রদল কর্মীর নাম গাজী তাহমিদ খান (২০)। তিনি উপজেলার উত্তর হিঙ্গুলী এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি সূত্রে জানা যায়, নিহত তাহমিদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক। পরে তিনি নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব নেন। সম্প্রতি তিনি বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বিএনপির বিভিন্ন সভা ও অনুষ্ঠানে তিনি যেতেন।

বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট দক্ষিণ পৌর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল হয়। এ মাহফিলে তাহমিদ অংশ নেন। মাহফিল শেষে কথা-কাটাকাটি থেকে পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক পক্ষের ছুরিকাঘাতে তাহমিদ খান গুরুতর আহত হন।

পরে তাহমিদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। একই সংঘর্ষের ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম নিয়াজী বলেন, তাহমিদ আমাদের সব মিটিং মিছিলে থাকতেন। তবে এটি দলীয় কোনো ব্যাপার নয়, ব্যক্তিগত রেষারেষির জেরে তিনি খুন হয়েছেন। এটি খুবই দুঃখজনক ঘটনা।

দিদারুল আলম নিয়াজী এলাকায় মিরসরাই সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের (চেয়ারম্যান) অনুসারী হিসেবে পরিচিত। নুরুল আমিন বলেন, ‘তাহমিদ হত্যাকাণ্ড বিএনপির অন্তঃকোন্দল বা দলীয় কোনো বিষয় নয়। আমাদের এক কর্মীর পা তুলে বসা নিয়ে বারইয়ারহাট পৌর বাজারের রেস্তোরাঁ ব্যবসায়ী ও বিএনপির নেতা নজরুল ইসলামের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এ বাগ্‌বিতণ্ডা থেকেই দুটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ গড়ায়। সে সংঘর্ষে তাহমিদ নিহত হয়। কিছুদিন আগে ছেলেটি ছাত্রদলের সঙ্গে যুক্ত হতে আমার কাছে এসেছিল। আমি তাকে দিদারুল আলম মিয়াজির সঙ্গে যোগাযোগ করতে বলেছিলাম।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘বুধবার বিএনপির কিছু নেতা–কর্মীর মধ্যে কথা-কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে দু-একজন আহত হয়েছেন বলে শুনেছিলাম। পরে আহত ব্যক্তিদের মধ্যে তাহমিদ নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আমরা দেখছি।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন