weather ২৬.৬৩ o সে. আদ্রতা ৯১% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

প্রকাশ : ১০-০৩-২০২৫ ২২:০০

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো
সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই চট্টগ্রাম শহরের কোতোয়ালী এলাকায় মেয়েকে ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক বাবাকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ১০ বছর বয়সী মেয়েটিকে রবিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি শহরের একটি ভবনে নিরাপত্তা প্রহরীর কাজ করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তিনি বলেন, শিশুটির মা পোশাক শ্রমিক। মা কাজে যাওয়ার পর শিশুটির বাবা এর আগেও তাকে কয়েকবার ধর্ষণ করেছে।

তিনি আরো বলেন, শিশুটি মাকে বিষয়টি জানালে তিনি প্রমাণ সংগ্রহ করতে বলেন। তারপরই শিশুটি প্রমাণ ৯৯৯ নম্বরে কল দিয়ে জানালে আমরা তাকে অবিলম্বে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠাই এবং অভিযুক্তকে আটক করি।

এ ঘটনায় মামলা হবে বলে তিনি জানান।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত