weather ২৭.২২ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন

প্রকাশ : ১৭-০৭-২০২৫ ২১:২০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় ইব্রাহিম (৩২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আল আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা। 

এ দুই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানায়, ইব্রাহিম হত্যার ঘটনায় রুবেল (৩৫) ও সজীব (৩০) নামে দুইজনকে একটি পিস্তল ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‎বুধবার রাত ৮টার দিকে নবোদয় হাউজিং ১০ নম্বর রোডে বায়তুল মামুর জামে মসজিদের সামনে সালিশ বৈঠক চলছিল। এসময় মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি এসেই ইব্রাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ইব্রাহিম পেশায় একজন প্রাইভেট কার চালক। এ সময় স্থানীয়রা ধাওয়া করে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। আটক ব্যক্তিরা হলেন- সজীব ও রুবেল।

এদিকে রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিন নামে একজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। কয়েকদিন আগে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাই পুলিশের হাতে আটক হন। এ ঘটনায় বুধবার রাত ৯টার দিকে মোশারফ, গিট্টুসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদ উদ্যান ৬ নম্বর রোডের মাথায় কুপিয়ে আল আমিনকে হত্যা করে। 

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আমরা ঘটনাস্থলে আছি। দুটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়েই কাজ করছি। দ্রুত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত