weather ২৭.৫৫ o সে. আদ্রতা ৮৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে গ্যাসের আগুন: মা-বাবার পর মারা গেল শিশুও

প্রকাশ : ১২-০৭-২০২৫ ২২:৪১

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে দগ্ধ সাড়ে তিন বছরের শিশু রাফিয়া মারা গেছে। এর আগে শিশুটির মা ইতি এবং বাবা রিপন মারা যান।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, যাত্রাবাড়ীর আগুনে দগ্ধ রাফিয়া শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে মারা গেছে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি করা হয়।

বুধবার রাত একটার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের একটি বাড়ির নিচতলায় জমে থাকা গ্যাসের আগুনে রিপন (৪০), রিপনের স্ত্রী ইতি (৩০) এবং তাদের সাড়ে তিন বছর বয়সী মেয়ে রাফিয়া দগ্ধ হয়। রাত ২টায় তাদের হাসপাতালে আনা হয়।

বৃহস্পতিবার দুপুরে ইতি মারা যান। আর বিকাল সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় রিপনের। বাসাটিতে কীভাবে অগ্নিকাণ্ড ঘটে তা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। হাসপাতাল বলছে, সিলিন্ডারের লিকেজ থেকে সেখানে গ্যাস জমেছিল বলে তারা জানতে পেরেছে। আর পুলিশ বলছে, খোলা ম্যানহোল থেকে গ্যাস জমার শঙ্কার কথা।

যাত্রাবাড়ী থানার এএসআই আল আমিন বলেন, শহীদ ফারুক রোডের ওই ছয় তলা ভবনের নিচ তলার বাসায় রাতে মশার কয়েল ধরানোর সময় জমে থাকা গ্যাসে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই বাসায় বাথরুমে ম্যানহোলের মুখ ছিল, সেখান থেকে গ্যাস হয়ে জমে থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওই বাসায় রিপনরা তিনজনই থাকতেন। রিপনের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত