weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ

প্রকাশ : ১৭-০৫-২০২৫ ২০:৩৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন শিশু। তাদের সবারই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন— তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মানসুরা আক্তার (৩৫), এবং তাদের তিন কন্যা—তানিশা (১১), মিথিলা (৭) ও তানজিলা (৪)।

প্রতিবেশী মো. শরীফ তাদের হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজার এলাকার একটি ভবনের নিচতলায় বসবাস করত ভুক্তভোগী পরিবারটি। গভীর রাতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ফলে তাদের ঘরে আগুন ধরে যায়। তিনি বলেন, চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি ঘরের ভেতর আগুন। দ্রুত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

তোফাজ্জল হোসেন পেশায় একজন দিনমজুর। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ পাঁচজনই একই পরিবারের সদস্য। তাদের সবারই অবস্থা গুরুতর। তিনি জানান, তোফাজ্জল হোসেনের শরীরের ৮০ শতাংশ, তার স্ত্রী মানসুরা আক্তারের ৬৭ শতাংশ, ছোট মেয়ে তানজিলার ৬৬ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ এবং তানিশার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী